শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এরদোগান-নেতানিয়াহু বাকবিতন্ডা চরমে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এরদোগানের ওপর ক্ষুব্ধ হয়ে এক টুইট বার্তায় লেখেন, ‘সিরিয়া ও কুর্দিদের হত্যাযজ্ঞের’ জন্য এরদোগান দায়ী।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান ইসরাইলকে ‘ফ্যাসিস্ট, রেসিস্ট’ রাষ্ট্র বলায় নেতানিয়াহু এ মন্তব্য করেন।

নেতানিয়াহু টুইট বার্তায় আরও লেখেন, এরদোগানের শাসনের মাধ্যমে তুরস্ক ‘অন্ধকার একনায়কতন্ত্রে’ প্রবেশ করেছে।

এর আগে রজব তৈয়ব এরদোগান ইসরাইলের বিতর্কিত ‘ইহুদি জাতিরাষ্ট্র’ বিল অনুমোদনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ পদক্ষেপ নেওয়ার কারণে কোন সংশয় ছাড়াই বলা যায়, ইসরাইল বিশ্বের ‘ইহুদিবাদী, ফ্যাসিস্ট, রেসিস্ট রাষ্ট্র’।

এরদোগান আরও বলেন, হিটলারের চিন্তাধারার সঙ্গে ইসরাইলের নেতাদের চিন্তাধারার কোনো পার্থক্য নেই। তারা মনে করেন ইহুদিরা বিশ্বের আদিম অধিবাসী।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, হিটলারের চিন্তাভাবনার জন্য বিশ্ব মহাসংকটে পড়েছিলো। ইসরাইলের কিছু নেতাদের মধ্যেও সেরকম মনোভাব দেখা যাচ্ছে।

এর আগেও এরদোগান ইসরাইলকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন। গত বছরে এরদোগান নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী’ ও ‘দখলদার’ আখ্যা দেন।

সাম্প্রতিক সময়ে ইসরাইল ও তুরস্কের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। ২০১০ সালে তুরস্ক এক সময়ের মিত্র দেশ ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

আরও পড়ুন: সুলতান এরদোগানকে রক্ষার সুপার হিরো যারা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ