রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নিজস্ব স্যাটেলাইট বানাচ্ছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার মনে হচ্ছে, ইন্টারনেট স্যাটেলাইট বানিয়েই ফেলছে ফেসবুক। তারা এমন এক কৃত্রিম উপগ্রহ তৈরির প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে পৃথিবীর দুর্গম অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া যাবে। উইয়্যারড সাময়িকিকে এফসিসির (ফেডারেল কমিউনিকেশনস কমিশন) দেওয়া তথ্য থেকে এমনটিই জানা গেল।

ফ্রিডম টু ইনফরমেশন অ্যাক্ট রিকোয়েস্টের তৈরি করা তথ্যসূত্র থেকে জানা যায়, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত এফসিসি ও ফেসবুকের মধ্যে বেশ কিছু ই-মেইল চালাচালি হয়েছে। এর মধ্যে ২০১৮ সালে ফেসবুকের পক্ষ থেকে পাঠানো মেইলগুলোতে অ্যাথেনা স্যাটেলাইটের জন্য ছোট অ্যাপ্লিকেশনের কথা উল্লেখ ছিল।

এই বছরের শুরুর দিকে গুজব ছড়াতে থাকে যে প্রতিষ্ঠানটি (এফসিসি) অন্য একটি স্যাটেলাইট প্রজেক্ট নিয়ে কাজ করছে। অ্যাথেনা স্যাটেলাইট নিয়ে এফসিসি থেকে প্রাপ্ত তথ্য প্রকাশ করে আই, সেই তথ্যে ফেসবুকের স্যাটেলাইট তৈরির বিষয়টির দিকে ইঙ্গিত করা হয়।

এখন অবশ্য বিষয়টি নিশ্চিত যে স্যাটেলাইট প্রকল্প নিয়ে সত্যি সত্যি ভাবছে ফেসবুক। যেহেতু উইয়্যার্ডকে অ্যাথেনা প্রজেক্টের বিষয়ে ফেসবুকই জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু তারা জানায়নি।

টিএ/আরও পড়ুন- যে কারণে বিজয়ী ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ