রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ: পুরোপুরি ঢেকে চাঁদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। শুক্রবার মধ্যরাত থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ছায়াচ্ছন্ন থাকবে চাঁদ।

জানা গেছে, প্রায় পৌনে দুই ঘণ্টা (১ ঘণ্টা ৪৩ মিনিট) ধরে চাঁদ পুরোপুরি ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়। পূর্ণ চন্দ্রগ্রহণের আগে ও পরে আরও দুইবার হবে আংশিক চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ সময় রাত ১১টা ১৩ মিনিট ৬ সেকেন্ডে শুরু হওয়া চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ডে।

কেন্দ্রীয় গ্রহণ হবে বাংলাদেশ সময় রাত ২টা ২১ মিনিট ৪৮ সেকেন্ডে এবং গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.৬১৪।

Related image

জানা গেছে, ঢাকার আকাশে চন্দ্রগহণ শুরু হবে রাত ১১টা ১৩ মিনিটি ৬ সেকেন্ডে। কেন্দ্রীয়গ্রহণ হবে রাত ২টা ২১ মিনিট ৪৮ সেকেন্ডে আর গ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩০ মিনিট ২৪ সেকেন্ডে।

ময়মনসিংহে গ্রহণ শুরু হবে রাত ১১টা ১৪ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে রাত ২টা ২৩ মিনিট ১৮ সেকেন্ডে আর গ্রহণ শেষ হবে ভোর ৫টা ২৮ মিনিট ৩০ সেকেন্ডে।

চট্টগ্রামে গ্রহণ শুরু হবে রাত ১১টা ৪ মিনিটি ৩৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে রাত ২টা ১৩ মিনিট ১৮ সেকেন্ডে আর গ্রহণ শেষ হবে ভোর ৫টা ২৭ মিনিট ১২ সেকেন্ডে।

খুলনায় গ্রহণ শুরু হবে রাত ১১টা ১৪ মিনিটি ৪২ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে রাত ২টা ২৫ মিনিটি ৬ সেকেন্ডে আর গ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩৩ মিনিটি ৪২ সেকেন্ডে।

বরিশালে গ্রহণ শুরু হবে রাত ১১ টা ১১ মিনিট ১৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে রাত ২টা ২০ মিনিটে আর গ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩২ মিনিটি ১২ সেকেন্ডে।

রাজশাহীতে গ্রহণ শুরু হবে রাত ১১টা ২০ মিনিটি ৫৪ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ হবে রাত ২টা ২৯ মিনিটি ৩৬ সেকেন্ডে আর গ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩৬ মিনিটি ৬ সেকেন্ডে।

রংপুরে গ্রহণ শুরু হবে রাত ১১ টা ২১ মিনিট ১২ সেকেন্ডে। কেন্দ্রী গ্রহণ হবে রাত ২টা ২৯ মিনিট ৫৪ সেকেন্ডে আর গ্রহণ শেষ হবে ভোর ৫টা ৩১ মিনিটি ৩৬ সেকেন্ডে।

পড়ুন নিচের লেখাটিও

গর্ভবতীর ওপর কি সত্যিই চন্দ্রগ্রহণের প্রভাব পড়ে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ