সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

বরিশালে ইসলামি দল ঠেকাতে বড় দলের সমঝোতা; গুঞ্জন না সত্যি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু
চিফ রিপোর্টার

আসন্ন সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি দলগুলোর মধ্যে তুলনামূলক শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রচার-প্রচারণায় মিডিয়া ও সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে দলটি। বিশেষত ঘরের মাঠ বরিশালে জোর প্রচারণায় নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের দ্বিতীয় প্রধান ব্যক্তিত্ব ও মুফতী ফয়জুল করীম নিজে বিষয়টি তত্ত্বাবধান করছেন। তিনিসহ দলের প্রায় সব কেন্দ্রীয় নেতা অংশ নিচ্ছেন বরিশাল সিটি নির্বাচনের প্রচার কাজে। তাদের উপস্থিতি দলীয় নেতা-কর্মীদের দারুণভাবে উজ্জীবিত করছে।

কিন্তু এরই মধ্যে বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির অলিখিত সমঝোতার গুঞ্জন চলছে। এতে শঙ্কা তৈরি হয়েছে অন্যদের মধ্যে। তাদের ধারণা, ইসলামী দলের পক্ষে শুরু হওয়া গণজোয়ার ঠেকাতেই এ সমঝোতায় এসেছে দল দুটি।

তবে এ বিষয়ে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া দেখাতেও দেখা যাচ্ছে দলটির কোনো কোনো কেন্দ্রীয় নেতাকে।

যেমন একজন লিখেছেন, ‘আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, হাতপাখা ঠেকাতে বরিশালে ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি।’ এমন আরও অনেক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখে পড়ছে।

বরিশালের সিটিতে নির্বাচনে সমঝোতার গুঞ্জন চলছে বেশ কিছু দিন যাবত। তবে তা আলোচনায় আসে জাতীয় দৈনিক ভোরের কাগজ-এর একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর।

‘সাদিককে মেয়র বানিয়ে এমপি হবেন সরোয়ার!’ শিরোনামে গত ২৬ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বরিশালে সিটি নির্বাচনে আপোষ হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ ও মজিবর রহমান সরোয়ারের মাঝে।

সমঝোতা অনুযায়ী মেয়র হবেন সাদিক এবং পরবর্তী এমপি করা হবে সরোয়ারকে। ভোরের কাগজে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর স্থানীয় কয়েকটি অনলাইন পোর্টালেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনগুলোতে বলা হয়, বিএনপির প্রার্থী আগের মতো প্রচারণায় নেই। নিজের ইচ্ছাতে সারোয়ার প্রার্থী হননি বলেও প্রতিবেদনগুলোতে উঠে আসে।

তবে আওà