শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাহমুদুর রহমানের ৬ সপ্তাহের আগাম জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলায় ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৯ জুলাই) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দেন।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দেন মাহমুদুর রহমান। ওই বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার, কটূক্তি ও স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান।

এ ঘটনায় গত ১০ ডিসেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়।

আদালত অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

তবে, গত ২৬ জুলাই মামলার ধার্য তারিখে মাহমুদুর রহমান হাজির না হওয়ায় সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালতের বিচারক দেলোয়ার হোসেন গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত মাহমুদুর রহমান (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ