আবদুল্লাহ তামিম: হজের ইবাদত শরীরিক ও আর্থিক। তাই খুব সঠিকভাবে এ ইবাদত আদায় করতে সঠিকভাবে করতে হয়। হজই একমাত্র ইবাদত, যার নিয়ত করার সময়ই আল্লাহ তায়ালার কাছে সহজতা ও কবুলের দোয়া করা হয়।
অন্যান্য ইবাদত থেকে হজের আমলটি যে কঠিন তা এ থেকেই স্পষ্ট। তাই গুরুত্বের সঙ্গে উপলব্ধি করতে অালোচনা করা হলো।
১. ইহরামের দুই রাকাত নামাযের জন্য এহরাম বিলম্বিত করা
এহরাম বাঁধার আগে দুই রাকাত নামায পড়ার নিয়ম আছে। তাই অনেককে দেখা যায়, এই দুই রাকাত নামাযের সুযোগ না পাওয়ার কারণে এহরাম বিলম্বিত করতে থাকেন। এমনকি এ নামায পড়তে না পারার কারণে কেউ কেউ এহরাম ছাড়াই মীকাতের ভেতরে পর্যন্ত চলে যান।
অথচ এহরাম ছাড়া মীকাত অতিক্রম করা জায়েয নয়। তারা যেহেতু ইহরামের আগে দুই রাকাত নামায আদায়কে জরুরি মনে করেন, তাই তারা এমনটি করে থাকেন। অথচ ইহরামের আগে নামায পড়া সকল মাযহাবেই মুস্তাহাব, জরুরি কিছু নয়।
পক্ষান্তরে এহরাম ছাড়া মীকাত অতিক্রম করা নাজায়েয। সুতরাং ইহরামের আগে নামাযের সুযোগ পেলে তো তা আদায় করা চাই। কিন্তু, সুযোগ না পেলে সে কারণে এহরাম বাঁধাকে বিলম্বিত করবেন না।
২. এহরাম বাঁধার নিয়ম সংক্রান্ত ভুলভ্রান্তি
অনেকে মনে করে থাকেন, ইহরামের কাপড় পরে নামায পড়ার পর নিয়ত করলেই এহরাম সম্পন্ন হয়ে যায়। এ ধারণা ভুল। এগুলো দ্বারা এহরাম সম্পন্ন হয় না।
নিয়ত আরবিতে করা হোক বা বাংলাতে, সশব্দে করা হোক বা মনে মনে এর দ্বারা এহরাম সম্পন্ন হয় না; বরং নিয়তের পর তালবিয়া পড়লে এহরাম পূর্ণ হয়। অতএব বোঝা গেল, এহরাম সম্পন্ন হয় দুই বসার সমন্বয়ে— ১. হজ বা উমরার নিয়ত করা ও ২. তালবিয়া পড়া।
৩. মক্কাগামীদের জন্য জেদ্দায় এহরাম বাঁধা
কেউ কেউ আগে থেকেই এহরাম বাঁধা ঝামেলা মনে করেন এবং ভাবেন যে, এহরাম বেঁধে নিলেই তো ইহরামের নিষেধাজ্ঞা আরোপিত হয়ে যাবে। বিমান যেহেতু জেদ্দায় অবতরণ করবে, তাই জেদ্দায় এহরাম বাঁধার ইচ্ছায় এহরামকে বিলম্বিত করেন।
অথচ মীকাতের বাইরের হাজীদের জন্য এহরাম ব্যতীত মীকাত অতিক্রম করা জায়েয নেই। উপমহাদেশ থেকে গমনকারী হাজীদের জন্য মীকাত হলো কারনুল-মানাযিল ও যাতু ইরক যা অতিক্রম করেই জেদ্দায় যেতে হয়।
যদি কেউ বিনা ইহরামে মীকাত অতিক্রম করে তবে তার জন্য পুনরায় মীকাতে ফিরে এসে এহরাম বেঁধে যাওয়া জরুরি। যদি তা না করেন তবে দম ওয়াজিব হবে।
যেহেতু বিমানে থাকা অবস্থায় মীকাতের জায়গা নির্ধারণ করা কঠিন বা ওই সময় ঘ