শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তালেবানের কাছে পরাজিত হয়ে ১৫০ আইএস-এর আত্মসমর্পণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন ১৫০ জনের বেশিএসআইএল বা দায়েশ। এর আগে তারা সংঘর্ষে তালেবানের কাছে পরাজিত হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় এক আফগান কর্মকর্তা। খবর প্রেসটিভি।স্থানীয় আফগান কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালের দিকে দায়েশের শক্ত ঘাঁটি দারজাব ও কুশ টেপাতে ১৫২ সন্ত্রাসী আত্মসমর্পণ করে।

সেনাবাহিনীর মুখপাত্র মুহাম্মাদ হানিফ রেজায়ি বলেন, এর আগেও উগ্র সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেছে কিন্তু এবারের আত্মসমর্পণের ঘটনার আলাদা গুরুত্ব রয়েছে। কারণ এবার দায়েশের নেতা ও তার সহকারীসহ দেড়শ’র বেশি সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে। এ ঘটনার মধ্যদিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলে দায়েশ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল ফাকির মুহাম্মাদ জাওজানি বলেন, আত্মসমর্পণ করা সন্ত্রাসীদের মধ্যে হাবিবুর রহমান নামে দায়েশের একজন সিনিয়র নেতা রয়েছে। তালেবান গর্ব করে বলেছে, তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলকে দায়েশ মুক্ত করেছে।

উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশ থেকে জাতিগত দ্রুজ সম্প্রদায়ের ৩৬ জন নারী ও শিশুকে ধরে নিয়ে আইএসআইএল বা দায়েশ।

আরও পড়ুন: আফগানিস্তানে অাইএস-তালেবান যুদ্ধে নিহত ৩০০

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ