শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দাঁড়িয়ে মূত্রত্যাগ ডেকে আনবে সর্বনাশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্তা-ঘাট, পাবলিক টয়েলেট, অফিস অথবা বাসায় অনেক পরুষই আছেন যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন। এটা অনেকের আবার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অনেকের তো চক্ষু লজ্জাটুকুও নেই। কিন্তু লজ্জা থাক কিংবা না থাক এভাবে দাঁড়িয়ে প্রস্রাব করা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনার বদ অভ্যাসই ডেকে আনবে আপনার সর্বনাশ। আসুন আজ আমরা জেন নেই কী কী ক্ষতি হতে পারে দাঁড়িয়ে প্রস্রাব করলে।

১. মূত্রের মাধ্যমে আমাদের শরীরের দূষিত পদার্থ বেরিয়ে যায়। দাঁড়িয়ে এই কাজ করলে দূষিত পদার্থের কিছুটা অংশ মূত্রথলিতেই থেকে যায়, যা সেখানে জমা হতে থাকে। দীর্ঘদিন ধরে এমনটা হতে থাকলে কিডনিতে পাথর হতে পারে।

২. দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে মূত্রত্যাগ করলে মূত্রের বেগ কমে যায়। যা শরীরের জন্য ক্ষতিকারক।

৩. বসে মূত্রত্যাগ করলে পেটে চাপ পড়ে। এতে দূষিত পদার্থ শরীরের ওপরের অংশে প্রবেশ করতে পারে না। কিন্তু দাঁড়িয়ে মূত্রত্যাগ করলে দূষিত পদার্থগুলি সহজেই পেটে গিয়ে জমা হতে পারে। এতে শরীরে অস্থিরতা দেখা দিতে পারে। রক্তচাপও বাড়তে পারে।

৪. দাঁড়িয়ে মূত্রত্যাগ করা হৃৎপিণ্ডের জন্যও খারাপ। এর ফলে হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পেতে পারে। তাতে শরীরিক অসুস্থতা দেখা দিতে পারে।

৫. বিশেষজ্ঞদের দাবি, যারা নিয়মিত দাঁড়িয়ে মূত্রত্যাগ করেন, তারা নানা রোগে আক্রান্ত। শুধু তাই নয়, ডায়াবেটিস ও জন্ডিসের মতো রোগও হতে পারে। এমনকি ভবিষ্যতে কিডনির সমস্যাও দেখা দিতে পারে।

আরও পড়ুন: এবার গায়েব সাড়ে ৩ লাখ টন পাথর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ