রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গুগল টেকনিকে গুজব ঠেকাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুয়া ছবি কিংবা ভুয়া খবর- চলতি সময়ের সম্ভবত সবচেয়ে বড় হুমকি। ভারতের কোনও একটি দাঙ্গার ছবি দিয়ে কেউ যদি ফেসবুকে বলে দেয় বাংলাদেশের অমুক জায়গায় নির্দিষ্ট কোনও ধর্মীয় গোষ্ঠীকে আক্রমণ করা হচ্ছে, তাহলে আপাত দৃষ্টিতে আসলে কোনটা সত্য অথবা কোনটা মিথ্যা? সেটা যাচাই করা অনেক কঠিন হয়ে পড়ে।

তবে ছবির মাধ্যমে কেউ যদি গুজব ছড়িয়ে থাকেন তাহলে সেটা সমাধান করার উপায় রেখেছে গুগল। সার্চ জায়ান্ট কোম্পানিটি রিভার্স ডট ফটোস (reverse.photos) নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে কোনও ছবি ওয়েবে কখন প্রথম পোস্ট করা হচ্ছে সেটার হদিস রাখে। রিভার্স ডট ফটো আর গুগল ইমেজ সার্চ দুইটি একই ব্যাপার।

গুগল রিভার্স সার্চের মাধ্যমে আপনি কোন লেখা কিংবা কিওয়ার্ডের বদলে গুগলে ছবি পোস্ট করে সার্চ বাটনে ক্লিক করলেই কাছাকাছি ছবি, ছবি নিয়ে কোন সংবাদমাধ্যমে ছাপা খবর আপনার হোমে নিয়ে আসবে।
এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন ডেস্কটপ, ট্যাবলেট অথবা আপনার মোবাইলফোন থেকেও।

রিভার্স সার্চ কোন ছবির উৎস অনুসন্ধান করতে খুবই কার্যকর। ফেসবুকের কোনও ছবি ছাড়াও হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি, স্ক্রিনশট অথবা মেমগুলোর মূল অনুসন্ধান করতে এ সার্চটি খুবই কাজের। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনও ব্যবহারকারী গুগলে কোনও ছবি পোস্ট করে সার্চ করলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়।

আরও পড়ুন: গুগল ম্যাপে নতুন ফিচার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ