শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সচিব পদমর্যাদায় চার পুলিশ কর্মকর্তার পদোন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তা গ্রেড-১ (সচিব পদমর্যাদা) পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত বাকি দুই কর্মকর্তা হলেন- অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন ও সারদা রাজশাহীর প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) মোহাম্মদ নাজিবুর রহমান।

সোমবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক আদেশে এ পদোন্নতি দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর ৪টি অস্থায়ী সুপার নিউমারারি পদ সৃষ্টি করা হয়েছে। আর এসব পদে পুলিশের এই চারজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

ইয়াবা ব্যবসায় জড়িত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নয়: হাইকোর্ট

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ