শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি হয়েছে। বুধবার (৮ আগস্ট) সকাল ৮টায় প্রথম দিনের টিকিট বিক্রি শুরু হয় চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।

ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে একযোগে টিকিট দেওয়া শুরু হচ্ছে বলে রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।

ঈদযাত্রায় প্রথম দিনের টিকিট প্রত্যাশীরা বুধবার ভোর ৩টা থেকে স্টেশনে আসতে শুরু করে। পরে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ টিকিট প্রত্যাশীদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে দেয়। স্টেশন এলাকার গোপন ক্যামেরার মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করা হচ্ছে। কালো বাজারে টিকিট বিক্রি প্রতিরোধে রয়েছে র্যাব, পুলিশ, রেলওয়ে পুলিশ, আনসার বাহিনী তৎপর রয়েছে।

বুধবার (৮ আগস্ট) দেওয়া হচ্ছে ১৭ আগস্টের টিকিট। আর ৯ আগস্ট দেওয়া হবে ১৮ আগস্টের টিকিট, ১০ আগস্ট ১৯ আগস্টের টিকিট, ১১ আগস্ট ২০ আগস্টের টিকিট ও ১২ আগস্ট দেওয়া হবে ২১ আগস্টের আগাম টিকিট।

একইভাবে আগামী ১৫ আগস্ট থেকে ঢাকা ফেরত আসা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

এবার প্রতিদিন কমলাপুর থেকে সারাদেশের উদ্দেশে মোট ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।

টিকিট কাটতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী সাব্বির হোসেন তিন বন্ধুসহ মঙ্গলবার রাত ৮টার দিকে কমলাপুরে এসেছেন। তিনি বলেন, সকাল ৮টা বাজে টিকিট দেওয়া শুরু হয়েছে এখনও টিকিট হাতে পায়নি। তবে এবার স্টেশন এলাকার শৃঙ্খলা দেখে ভালো লাগছে। এটা যেনো শেষদিন পর্যন্ত থাকে এ কামনা করি।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনো টিকিট প্রত্যাশী প্রতারিত না হন। আশা করি কোনো সমস্যা হবে না।

টিকিট প্রত্যাশীরা যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন এজন্য আমরা সার্বক্ষণিক দেখভাল করছি। তাদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই, আনসার সদস্যরা নিয়োজিত আছেন। আশা করছি কোনো ধরনের সমস্যা ছাড়াই টিকিট বিক্রি ও ঈদযাত্রা শেষ হবে।

অারও পড়ুন: ঘরে বসে ট্রেনের অগ্রীম টিকেট কাটবেন যেভাবে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ