শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘শহিদুলকে গ্রেফতারে ভাবমূর্তি উদ্ধার হইলো নাকি ক্ষতি হইলো?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিছুদিনের ফেসবুক ডিটক্স সেশন থেকে ফেরার পর ফেসবুকে ঢুকে অনেকগুলা বিদেশী মেসেজ পাইলাম। সবগুলাতেই একই প্রশ্ন: শহিদুল আলমের ব্যাপারটা কি হচ্ছে?

আমি সেগুলার কোনোটারই জবাব দেই নাই। কারন আমি সত্যিই জানিনা কি হচ্ছে।

সরকারে থাকা ভাই-বোনদের একটাই কথা বলতে চাই, আপনারা যদি মনে করেন তিনি আল জাজিরায় ইন্টারভিউ দিয়ে আপনাদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, তাহলে অনুরোধ করবো একটু ভেবে দেখেন তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সেটা উদ্ধার হইলো নাকি আরো ক্ষতি হইলো!

নোয়াম চমস্কি থেকে শুরু করে পৃথিবীর সব বড় বড় বুদ্ধিজীবী-শিল্পীদের বিবৃতি এসেছে। ভারত, ইউকে, আমেরিকার বড় বড় কাগজগুলাতে সমালোচনা হচ্ছে। সেখানে আপনাদের ব্রান্ডিংটা কি ভালো হচ্ছে? আপনাদের বিরোধীরা তো লবিস্ট নিয়োগ করেও গত কয় বছরে এই ব্যাড ব্র্যান্ডিং করতে পারে নাই, যেটা এই ঘটনার মধ্য দিয়ে হইলো।

ক্ষমতাবানকে বিনয়ী এবং ধৈর্যশীল হওয়া লাগে। এইরকমই একটা হাদিস মনে হয় পড়ছিলাম কোথাও।

বি:দ্র: আহত ছাত্র আকিবকে দেখতে যাওয়া এবং তার চিকিৎসার দায়িত্ব নেয়াতে সরকারকে ধন্যবাদ। এবার অনুরোধ করছি, আটক বাইশ ছাত্রের ব্যাপারও উদার হতে। সবার মঙ্গল হউক।

(মোস্তফা সারোয়ার ফারুকীর ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া)

আরও পড়ুন: ‘শহিদুল আলমের পোস্টের কারণেই শিক্ষার্থীরা উত্তেজিত হয়’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ