শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


‘শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগ কোন মানবিক সরকারের পক্ষে সম্ভব নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। কিন্তু দেশ শাসন করা হচ্ছে সাধারণ মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের মনে আতংক তৈরি করে। কোমলমতি শিক্ষার্থীদের সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলনেও সরকার শক্তি প্রয়োগ করছে হামলা-মামলা করে আন্দোলন দমন করছে। কোন মানবিক সরকারের পক্ষে এমন আচরণ করা সম্ভব নয়।

আজ ১০ আগস্ট’১৮ শুক্রবার, বাদ আসর বায়তুর মোকাররমের পূর্ব গেইটে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সরকারের সমালোচনা করে পীর সাহেব চরমোনাই আরো বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও জবরদখলের সয়লাব চলছে। মন্ত্রী-বিচারপতি ও শীর্ষ কর্মকর্তারাও সড়ক আইন মানছেনা। নির্বাচনের নামে ভোট ডাকাতি হচ্ছে, ব্যাংক লুটপাট হচ্ছে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে পীর সাহেব চরমোনাই বলেন, সর্বক্ষেত্রে অতি রাজনীতি বাংলাদেশে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সরকার রাজনীতির গন্ধ পেয়ে নির্মম হামলা-মামলা করে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপরে জেল-জুলুম করছে। অন্য দিকে কেউ কেউ এই আন্দোলনে ভর করে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। সর্বক্ষেত্রে অতি রাজনীতি সবার জন্যই ক্ষতিকর।

সমাবেশে পীর সাহেব চরমোনাই হুঁশিয়ারী দিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন ধরনের ছল-চাতুরী সহ্য করা হবে না। দেশ পরিচালনায় জনমতের যথার্থ প্রতিফলন ঘটাতেই হবে। বর্তমান সিইসি যদি এই দায়িত্ব পালনে সাহস না করে তাহলে তারা পদত্যাগ করুক। কিন্তু অবাধ-সুষ্ঠু নির্বাচন হতেই হবে।

সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, ছাত্র রাজনীতি হওয়ার কথা শিক্ষার্থীদের স্বার্থে। কিন্তু বর্তমানে ছাত্র রাজনীতি হচ্ছে ক্ষমতায় থাকা ও যাওয়ার স্বার্থে।

কোটা আন্দোলন ও অতি সাম্প্রতিক ছাত্র আন্দোলনে ছাত্রলীগ যে সহিংস ও আক্রমনাত্মক ভূমিকা নিয়েছে তা ছাত্র রাজনীতির ইতিহাসে একটি কলংকময় অধ্যায় হয়ে থাকবে। একà¦