শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হচ্ছে। সেই হিসেবে আগামী ২২ আগস্ট, বুধবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদ্‌যাপিত হবে।

ইসলাম ধর্মের নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ উল আজহা উদযাপিত হয়।

আজ সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে, শনিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং দেশটির সুপ্রিম কোর্ট রোববার আরবি জিলহজ মাসের প্রথম দিন বলে ঘোষণা করেছেন।

সেই হিসাবে আগামী ২১ আগস্ট সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উল আজহা উদযাপিত হবে।

আরও পড়ুন: ২০ আগস্ট পবিত্র হজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ