শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ঈদ যাত্রার দ্বিতীয় দিন, ছুটছে ঘরমুখো মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদ যাত্রার দ্বিতীয় দিন শনিবার (১৮ আগস্ট) কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। দিনের প্রথম ট্রেন আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে যাত্রা শুরু হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদ স্পেশাল সার্ভিস।

কমলাপুর স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার মোট ৬৮টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাবে। এর মধ্যে ৩১টি আন্তঃনগর, চারটি ঈদ স্পেশাল, আর বাকিগুলো লোকাল ও মেইল সার্ভিস।

অন্যদিকে বিনা টিকিটে কমলাপুর স্টেশনের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। স্টেশনের মূল ফটকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। টিকিটবিহীন সবাইকে বের করে দেওয়া হচ্ছে।

স্টেশনে রয়েছে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্যসহ আনসার সদস্যরা। যাত্রীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা।

কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন,  সব ট্রেন যথাসময়ে কমলাপুর ছেড়ে যাবে বলে আশা করছি।

প্রতিদিন ট্রেনযোগে ১ লাখ মানুষ ঘরে ফিরবেন বলে আশা করছেন সিতাংশু। একইসঙ্গে তিনি সব যাত্রীকে ট্রেনের ছাদে না ওঠারও অনুরোধ জানান।

আরও পড়ুন: ট্রেন কিংবা বাসে বমি থেকে বাঁচার ১০ উপায়

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ