শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ জন। নিহতরা হলেন রূপালী ব্যাংক ঢাকা সাউথ ডিভিশন মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস.এম আরাফাত হাসান প্রিন্স (৩৬) এবং প্রিন্সের ফুফাতো ভাই খুলনা শহরের সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার শিমুল (৪০)।

আজ মঙ্গলবার সকাল ৬ টার দিকে ঢাক-খুলনা মহাসড়কের গোপীনাথপুর উত্তপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানান, পরিবার-পরিজনের সাথে ঈদ করতে প্রিন্স নিজের প্রাইভেটকারে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি গোপীনাথপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেবা গ্রীন লাইনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস প্রাইভেটকারটিকে ১শ’ গজ দূরে রাস্তার পাশ্ববর্তী খাদে ফেলে দেয়।

এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। প্রিন্স ও শিমুলের ঘটনাস্থলেই মারা যান। গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ষ্টেশন অফিসার নূর মোহাম্মদ সিকদার বলেন, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ সদস্যরা লাশ ২টি উদ্ধার করেছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ