শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে হুতিরা।

বিদ্রোহী নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আদ দুরাইহিমি জেলায় জোটের হামলায় ২২ শিশু ও ৪ নারী নিহত হয়েছে।

অন্যদিকে, একই স্থানে হামলার জন্য হুতিদের দুষছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম। তাদের দাবি, বিদ্রোহীদের চালানো ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশু নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে ৩ বছর ধরে ইয়েমেনে লড়াই চালিয়ে আসছে পশ্চিমা সমর্থিত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের সুন্নি মুসলিম জোট।

এদিকে, ইয়েমেনের রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন হুতিদের দখলে।

সূত্র: আল মাসিরা  টিভি

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ