শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হল মামলা।

দেশটির বিহারের মুজাফ্ফরপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের হয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা।

মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদতের পাশাপাশি দেশের সম্মানহানির অভিযোগ এনেছেন জনৈক ব্যক্তি।

সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবীর দায়ের করা ওই মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মানিতে এক আলোচনাসভায় রাহুল গান্ধী বলেন, 'দেশের প্রত্যেক নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা না হলে আইএস-এর মতো সংগঠন তৈরি হতেই পারে।' রাহুল গান্ধীর এই মন্তব্য সন্ত্রাসবাদকে মদতের সামিল বলে দাবি মামলা কারীর।

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেখানে একাধিক আলোচনাসভায় অংশগ্রহণ করেন তিনি। সেখানেই রাহুল গান্ধীর নানা মন্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

শুক্রবার লন্ডনে এক আলোচনাসভায় আরএসএসকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করেন রাহুল। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি।

সূত্র: ডেইলি পাকিস্তান

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ