শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বাসারের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী ও জনগণের দৃঢ়তার প্রশংসা করে বলেছেন, সিরিয়া অচিরেই জঙ্গিবাদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করবে।

দামেস্ক সফররত জেনারেল হাতামি রোববার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, শুধু মধ্যপ্রাচ্য নয় সেইসঙ্গে গোটা বিশ্বের মানুষ সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধের কাছে ঋণী।

4bpsbc3bc692d318s0b_800C450

সন্ত্রাসীরা সিরিয়ায় পরাজিত না হলে গোটা বিশ্বে পঙ্গপালের মতো ছড়িয়ে পড়ত বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশগুলোর পক্ষ থেকে চাপ বৃদ্ধি সত্ত্বেও সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন দিয়ে যাবে ইরান।

তিনি বলেন, সাত বছর আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকে তেহরান দামেস্কের পাশে ছিল এবং এখন সিরিয়ার পুনর্গঠনে অংশগ্রহণ করতে ইরান প্রস্তুত রয়েছে।

সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, সব ধরনের অপপ্রচার সত্ত্বেও সিরিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা দিন দিন শক্তিশালী হচ্ছে। বাশার আসাদ বলেন, ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে তেহরান-দামেস্ক সহযোগিতা শুরু হয়েছে যা দিন দিন শক্তিশালী হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ