শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জয়পুরহাটে ভারতীয় নাগরিকসহ ৫ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর এলাকায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় ২ রাউন্ড গুলি ও একটি শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতার ৫ অস্ত্র ব্যবসায়ী হলেন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার পিরোজপুর গ্রামের দেবেন মাহাতোর ছেলে কেলীন মাহাতো ওরফে আব্দুর রহমান কথিত নব মুসলিম (৩৫)।

চিরলা গ্রামের মুসলিম মণ্ডলের ছেলে আমিনুল ইসলাম (৩২), জগদিশপুর সরদারপাড়ার খোরশেদ আলমের ছেলে আব্দুল মজিদ (২৭), খাসপাহনন্দা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইয়াসিন আলী (২৭) ও জগদিশপুর পূর্ব পাড়ার মাইজ উদ্দিনের ছেলে মোতাহার হোসেন (৩৫)।

র‌্যাব জানায়, অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে জগদিশপুর সরদার পাড়ার মোতাহার হোসেনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

সেখানে তাদের অস্ত্র ও গুলিসহ হাতে-নাতে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ জয়পুরহাটের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ