শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের প্রস্তুতি নিন: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

কোন ষড়যন্ত্র সফল হবে না। দেশের জনগণ এখন অনেক সচেতন। জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট এই আলোচনা সভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তিনি বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলের কোন অভাব হবে না।

আমরা চাই সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। কিন্তু কোন দল নির্বাচনে না আসলে তো আমাদের কিছু করার নেই।

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম মওলা নকশাবন্দি, সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ভারপ্রাপ্ত মহাসচিব সোলায়মান ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ