শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বিমসটেক সম্মেলনে মোদির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমসটেকের চতুর্থ সম্মেলনে যোগ দিতে কাল নেপালের কাঠমান্ডু যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সকালে প্রধানমন্ত্রীর নেপাল সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, সম্মেলনে মিয়ানমার যোগ দেয়ায় তাদের সঙ্গেও অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। এবারের সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবিলা।

আঞ্চলিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে তিন বাহিনীর সম্মিলিত সামরিক অনুশীলন ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও মতবিনিময়ের কথা রয়েছে।

কাল সকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

আরো পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে বাংলাদেশের ওপর: সুচি
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
রাশিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া ভস্টক-চালাতে যাচ্ছে

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ