শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভোট চুরি করতেই আরপিও সংশোধন হচ্ছে: মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোট চুরি করতেই সরকারের নির্দেশে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশন ইভিএম'র দিকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে, স্বাধীনতা ফোরাম আয়োজিত 'নির্বাচনে ইভিএম ব্যবহার' শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, বেশিরভাগ রাজনৈতিক দলের মতের বাইরে গিয়ে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে এই কমিশনকে জনতার আদালতে অবশ্যই একদিন বিচারের মুখমোখি হতে হবে।

উন্নত বিশ্ব ইভিএম ব্যবহার থেকে সরে আসছে দাবি করে, খন্দকার মোশাররফ বলেন, ইভিএম ব্যবহারে জনতার রায় প্রতিফলিত হবে না।

এসময়, দেশে আর একতরফা নির্বাচন হতে দেয়া হবে না জানিয়ে মোশাররফ বলেন, সরকারের ষড়যন্ত্র উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে চলছে, আন্দোলনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

আরো পড়ুন-
রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে বাংলাদেশের ওপর: সুচি
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
রাশিয়া সবচেয়ে বড় সামরিক মহড়া ভস্টক-চালাতে যাচ্ছে

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ