বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

অতিরিক্ত সচিব হলেন ১৫৪ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনপ্রশাসনের ১৫৪ জন যুগ্ম-সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছে। স্থায়ী পদ না থাকলেও মেয়াদের শেষ দিকে এসে তাদের এ পদোন্নতি দেয়া হলো।

বিধি অনুযায়ী ওএসডি করে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতিরিক্ত সচিবের স্থায়ীপদের সংখ্যা ১১১টি। নতুন করে পদোন্নতির পর জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ৬২৯ জন।

বর্তমান সরকারের মেয়াদে সপ্তম দফায় জনপ্রশাসনের কর্মকর্তারা বড় ধরনের পদোন্নতি এটি। এর আগে ২০১৭ সালের ২২ ডিসেম্বর ১৯৩ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব এবং গত ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়।

গত ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার। ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ জন কর্মকর্তা।

২০১৬ সালের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপ-সচিব, যুগ্ম-সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

২০০৯-২০১৩ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিল।

গত সরকারের আমলে পদোন্নতি পাওয়া দুই হাজার ৫২৮ কর্মকর্তার মধ্যে সচিব পদে ৭৮ জন, অতিরিক্ত সচিব পদে ২৯৩ জন, যুগ্ম-সচিব পদে এক হাজার ৯১ জন এবং উপ-সচিব হিসাবে ১ হাজার ৬৬ জন পদোন্নতি পান।

ব্যবসার হিসাব  হবে সফটওয়ারে- ক্লিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ