শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামের মাঝিরঘাটে ভয়াবহ আগুনে পুড়েছে ৩ টি লবন করাখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব
আওয়ার ইসলাম

চট্টগ্রামের মাঝিরঘাটে ভয়াবহ আগুনে পুড়েছে ৩ টি লবন করাখানা। শুক্রবার বিকালে মাঝিরঘাট স্ট্রান্ড রোডের নারিকেল তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, বিকাল সোয়া পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিস আসতে আসতেই আগুন ছড়িয়ে পড়ে এলকায়। ফায়ার সার্ভিসের আগ্রবাদ, বন্দর, নন্দন কানন ও চন্দনপুরা ইউনিটের ১১টা গাড়ি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে সুমন সল্ট, সী সল্ট ও তানভীর সল্ট নামে তিনটি কারখানা পুড়ে গেছে ও জননী সল্ট নামের একটি কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা পূর্ণচন্দ্র।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ