শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাইবান্ধায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাগামী বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার রাত ১২টার দিকে পলাশবাড়ীর মহদিপুর ইউনিয়নের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দরবার পরিবহণের বাসটি গাইবান্ধা থেকে ঢাকা যাওয়ার পথে রাইস মিল এলাকায় পৌছিলে বিপরিত দিক থেকে আসা হাবিবা হাকিম ফুড নামের একটি ট্রালির সংঘর্ষ হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেয়ার পর এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। খাদে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

যুবলীগ নেতা হত্যায় ধর্মমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ