শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এছাড়াও এক পুলিশ সদস্যসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার ও ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বগুড়াগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী চাঁদনী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ঘ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন মারা যান।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় জানান, শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। এসময় আহত হন বেশ কয়েকজন যাত্রী।

ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও কার্গো আটক রয়েছে বলেও জানান তন্ময়। তবে পলাতক থাকায় বাসের চালক ও চালকের সহকারীদের আটক করা সম্ভব হয়নি।

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ২

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ