শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাজীপুরে বাসচাপায় নারী পোশাক শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরে বাসচাপায় শিউলি (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই বাসে অগ্নিসংযোগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিউলী সালনা এলাকার বিকম পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

নাওজোর হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক ওয়াহিদুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় একটি বাস শিউলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুদ্ধ সহকর্মীরা এবং স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং ওই মহাসড়ক অবরোধ করে রাখে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। এ ছাড়া পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে রাত পৌনে ১০টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

ইদলিব ইস্যুতে রাশিয়া, সিরিয়া ও ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ