মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। মাদরাসা ও ওয়াজের মাঠে খিদমতের পাশাপাশি দীর্ঘ দিন ধরে সম্পৃক্ত বাংলাদশের অন্যতম ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে।
বর্তমানে তিনি দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি। এছাড়াওজাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি তিনি। নির্বাচনি রাজনীতিতে সরব মাওলানা আফেন্দী। সব ঠিক থাকলে ২০ দলীয় জোটের হয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নীলফামারী থেকে অংশ নেবেন।
জমিয়ত ও আলেমদের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে তার সাক্ষাৎকার নিয়েছেন মাহমুদুল হাসান।
আওয়ার ইসলাম: বাংলাদেশের ইসলামি রাজনীতির ভবিষ্যত কী?
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী: বাংলাদেশে আমরা যারা ইসলামি রাজনীতি করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠা করা। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ইসলামি রাজনীতি করে থাকি।
ভবিষ্যতের সফলতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা আশা করি আল্লাহ তায়ালা আমাদের আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এ দেশে ইসলামি নেজাম প্রতিষ্ঠিত করবেন। এ দেশের মানুষ ইসলামি শাসন ব্যবস্থা ও আল্লাহর নেজামের সুফল ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা সেটি মন থেকে বিশ্বাস করি।
আওয়ার ইসলাম: আলেম রাজনীতিকদের এ সম্মিলন তো আসলে থাকছে না। কিছুদিন আগেও জমিয়ত ভাঙনের মুখে পড়েছে...
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী: বাংলাদেশের একটি বড় দল জমিয়তে উলামায়ে ইসলাম। এরকম একটি দলে ভাঙন বা ফাঁটল অস্বাভাবিক কিছু না।
নানান ঘাত-প্রতিঘাত আসবে, সবকিছু মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছবার জন্য সামনে এগিয়ে যেতে হবে আমাদের। মূল বিষয়ে বলতে গেলে আমাদের দলের নির্বাহী পদটি নিয়ে সমস্যার সূত্রপাত হয়েছিলো।
আমরা নিরাশ নই। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এসব সমাধান হয়ে যাবে।
আওয়ার ইসলাম: আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছেন কিনা?
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী: হ্যাঁ, আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনের জন্য বেশ ভালো প্রস্তুতি রয়েছে আমাদের। আমাদের কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছে নিজেদের এলাকায়।
যেহেতু ইসলামি রà