শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আমি আর নির্বাচন করবো না: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সংসদ নির্বাচনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রার্থী না হওয়ার ঘোষণা দিয়ে বলেছেন,  আমি আর নির্বাচন করব না। তবে নির্বাচনকালীন সরকারে থাকতে পারি।

বৃহস্পতিবার সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত গ্রামীণ ব্যাংকের লভ্যাংশের চেক গ্রহণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি নির্বাচন না করলেও আমার ছোট ভাই জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত অধ্যাপক ড. একে আব্দুল মোমেন সিলেট থেকে নির্বাচনে অংশ নেবে।

মন্ত্রী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে যারা অভিযোগ করেছেন, তারা অবান্তর ও অবাস্তব অভিযোগ করেছেন। ২০০৮ সালের পর থেকে কোনো নির্বাচন আনফেয়ার হয়নি।

অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাবুল সাহা ২০১৭ সালের মুনাফা থেকে ৬ কোটি ২৪ লাখ টাকা হস্তান্তর করেন।

প্রসঙ্গত, এর আগে নির্বাচন নিয়ে নিয়ে নিজের অবস্থান জানান ৮০ বছরের বেশি বয়স্ক মুহিত। ওই সময় বলেছিলেন, নির্বাচন করার বিষয়ে তাঁর আগ্রহ নেই।

তবে প্রধানমন্ত্রী চাইলে এবারও নির্বাচন করবেন। মুহিত সিলেট-১ আসন থেকে নির্বাচন করেন। ওই আসনে এবার নির্বাচন করতে চাইছেন তার ছোট ভাই এম এম মোমেন।

এটি/আওয়ার ইসলাম

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ