শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কাবুল স্পোর্ট ক্লাব টার্গেট করে আত্মঘাতী হামলা, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মুষ্টিযুদ্ধ প্রশিক্ষণ ক্লাবে আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ৭০ জন আহত হওয়ার খবর জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিস-এর।

বুধবার (৫ সেপ্টেম্বর) দাস্ত-ই-বারসি এলাকায় ভয়াবহ এই হামলা চালানো হয়। প্রথমে ক্লাবটির ভেতরে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে ৪ জনের মৃত্যু হয়। পরে হতাহতদের জরুরি উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিদের লক্ষ করে গাড়িবোমা হামলা চালায় অপর এক আত্মঘাতী।

এ ঘটনায় টলো নিউজ চ্যানেলের ২ সাংবাদিকের মৃত্যু ও ৪ জন গুরুতর আহত হয়েছে। চ্যালেনটির প্রধান লুৎফুল্লাহ নাযাফিজাদা এক টুইটবার্তায় বলেছেন, ‘ন্যাক্কারজনক এই হামলায় আমরা সবচেয়ে প্রতিভাবান ও সাহসী দুই সাংবাদিককে হারিয়েছে।’

সূত্র: বিবিসি।

সহজে পালনীয় ৫টি সুন্নত

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ