শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে মাদরাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের হালিশহরে শাহরিয়ার আলম (১৪) নামে এক মাদরাসার ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। মাদরাসার শিক্ষকরা স্বাভাবিক মৃত্যুর কথা বললেও পবিবার বলছে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার (০৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকায় নাহাদাতুল উম্মাহ মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ারের মা শারমিন আক্তার বলেন, ‘রবিবার রাত সাড়ে ১১টায় নাহাদাতুল উম্মাহ মাদরাসার মনির হুজুর আমাকে ফোন করে বলেন, শাহরিয়ার অসুস্থ। সংবাদ পেয়ে আমরা দ্রুত মাদরাসায় গিয়ে দেখি আমার ছেলের শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার ওই ছাত্রের গলায় আঘাতে চিহ্ন রয়েছে বলে জানান।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ