শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের সামনে দুর্বৃত্তের ছোড়া গুলিতে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে টহলরত পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বিডি২৪লাইভকে বলেন, ঈদগাহ মাঠের সামনে গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে টহলরত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হাসপাতাল থেকে উম্মাহর প্রতি হাজি আবদুল ওয়াহহাবের বার্তা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ