শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আখাউড়ায় মসজিদে চুরি, মুসল্লিদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ায় মসজিদে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  মঙ্গলবার দিনগত রাতে আখাউড়া-আগরতলা সড়কের ‘প্রেসিডেন্ট সড়ক নামক’ এলাকার একটি মসজিদে নেক্কারজনক এ ঘটনা ঘটে।

জানা যায়, মসজিদটির ভেতর থেকে একটি আইপিএস, আইপিএসের ব্যাটারি, দু’টি মাইক, এনার্জি লাইট, দু’টি সিলিং ফ্যানসহ অর্ধলক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায় চোরেরা।

জামে মসজিদের দরজার তালা ভেঙে চোরেরা মসজিদে ঢুকে মূল্যবান মালামালের পাশাপাশি নগদ টাকার দানবাক্সটিও লুটে নেয় বলেও জানা যায়।

মুসল্লিরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদে চুরির ঘটনা খুবই নেক্কারজনক। এ চুরির ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় নেয়ার দাবি জানান মুসল্লিরা।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ