সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইউটিউব থেকে উপার্জন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তাফিজুর রহমান: উন্নত বিশ্বের বিবেচনায় প্রতি ১০০০ ভিউয়ের বিপরীতে ইউটিউব থেকে ২ থেকে ৪ ডলার রোজগার করা যায়। যদিও এই সংখ্যা অনেক কিছুর উপর নির্ভর করে। তারপরও ১০০ ভিউ থেকে মাত্র ২ ডলার? সংখ্যাটা নিশ্চয়ই খুবই কম! কিন্তু ভেবে দেখুন তো, আপনার চ্যানেলে যদি ১০০ ভিডিও থাকে, এবং প্রতিটি ভিডিও ৫,০০০ করে ভিউ হয়। তাহলে রোজগারটা কোথায় গিয়ে দাঁড়ায়?

সম্ভবত ১০০০ থেকে ২০০০ ডলার। নিঃসন্দেহে এই সংখ্যাটা অনেক বেশি। এভাবে বিশ্বব্যাপী অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। সুতরাং আপনিও ইউটিউব থেকে রোজগার করতে পারেন। আজকের নিবন্ধে আমি আলোচনা করবো কিভাবে ইউটিউব থেকে টাকা রোজগার করা যায় তা নিয়ে।

শুধু মনিটাইজেশনই একমাত্র উপায় নয়

শুরুতেই বলি, ইউটিউবকে অনেকে শুধু মনিটাইজেশনের প্ল্যাটফর্ম মনে করেন। কিন্তু ইউটিউব শুধুমাত্র মনিটাইজেশন করে টাকা রোজগার করার প্ল্যাটফর্ম নয়। মনিটাইজেশন অবশ্যই ইউটিউব থেকে আয় করার প্রধান উপায়। তবে একমাত্র উপায় না।

তাহলে ইউটিউব থেকে আর কী কী উপায়ে আয় করা যায়? আজকের নিবন্ধে বিস্তারিতভাবে জানাবো মনিটাইজেশন ছাড়াও আরও কী কী উপায়ে ইউটিউব থেকে আয় করা যায়।

১. ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগে ট্রাফিক পেতে

অনেক মানুষ আছে যাদের অনলাইনে প্রথম ব্যবসা ইউটিউব নয়। ব্যক্তিগত ওয়েবসাইট, বা ব্লগের মাধ্যমে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আর্টিকেল লিখে থাকেন এবং তা থেকে রোজগার করে থাকেন। কিন্তু ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইট খুব ভালোভাবে এসইও না করালে র‌্যাংকিয়ে আসে না র‌্যাংকিয়ে না এলে আশানুরূপ ভিউ পাওয়া যায় না। সুতরাং বুঝতেই পারছেন, ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগ যদি ভিউ না হয় তাহলে সেখান থেকে কোনো রোজগারও হয় না।

আপনি চাইলে ইউটিউবে আপনার ব্যক্তিগত ওয়েবসাইট বা ব্লগে ট্রাফিক বাড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন। আপনার ব্যক্তিগত ব্লগে যে বিষয়ে আর্টিকেল লিখবেন, সম্পর্কিত বিষয় নিয়ে ইউটিউবের জন্যও একটি ভিডিও তৈরি করবেন। তারপর ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম দুই-এক লাইনের মধ্যেই আপনার ওয়েবসাইটের বিষয় ভিত্তিক লিঙ্কটি সংযুক্ত করবেন।

আপনি যদি ধারাবাহিকভাবে ওয়েবসাইটে থাকা সব বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, এবং তা ইউটিউবে আপলোড করেন। তাহলে ইউটিউব আপনার ওয়েবসাইটের এসইওয়ের কাজ করবে। ইউটিউবের ভিউ বাড়ার সাথে সাথে আপনার ব্যক্তি