শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চট্টগ্রামে অপহৃত মাদরাসা ছাত্র ৭ দিন পর চাঁদপুরে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপহরণের সাতদিন পর চট্টগ্রামের হালিশহর থেকে মাদরাসা শিক্ষার্থী জাশেদুল ইসলামকে (১৪) চাঁদপুর মডেল থানা পুলিশ উদ্ধার করেছে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম বিপনীবাগ কাঁচা বাজার থেকে জাশেদুলকে উদ্ধার করে মঙ্গলবার রাতে। জাশেদুলকে উদ্ধারের পর চট্টগামের স্বন্দীপে তার বাবা মাকে খবর দেয়া হয়।

জাশেদুলকে  বুধবার বিকেলে চাঁদপুর মডেল থানার ওসি ওলিউল্লাহ্ অলি। তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে বলে চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে।

জাশেদুল ইসলাম জানান, তিনি গত বুধবার দুপুরে চট্টগামের হালিশহর এলাকার তাদের এ ব্লকের বাসা থেকে বাইর হন। বি ব্লকের কাছে এলে দুই যুবক তাকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করার এক পর্যায়ে  অচেতন করে।

এরপর তিনি আর কিছেই জানেন না। অপহরণকারীরা কৌশলে জাশেদুলকে  চাঁদপুরে এনে শহরের অজ্ঞাত স্থানে আটকিয়ে রাখে। গতকাল আটকিয়ে রাখা স্থানে থেকে তিনি বাইর হয়ে শহরের বিপনীবাগ এলে বাজারের এক সবজি বিক্রেতাকে বিষয়টি খুলে বলেন। পরে তিনি জাশেদুলকে পুলিশের কাছে হস্তান্তর করে।

জাশেদুল জানায়, তার বাড়ি চট্রগ্রমের স্বন্দীপ। তিনি চট্রগ্রাম হালিশহর থেকে, হালিশহর আল-জামিয়া ইসলামিয়া বাইতুল করিম মাদরাসা হেফজো বিভাগের ছাত্র। ১১ পাড়া কোরআন মুখস্ত করেছেন। তার বাবা স্বন্দীপ এলাকায় কাঠুরিয়ার কাজ করে। তার মা প্যারালাইসিসের রোগী। তার তিন ভাই ও এক বোন রয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ওসি ওলিউল্লাহ্ অলি জানান, শিশুটিকে অপহরণ করার পর চাঁদপুর এনে আটকে রাখা হয়। ভাগ্যক্রমে সে রক্ষা পেয়েছে

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ