শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর কবর খুড়ে গ্রেফতার মোকছেদ আলী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী কবর খুড়ে নৈরাজ্য সৃষ্টিকারী মোকছেদ আলী ওরফে খোকাকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোকছেদ দেবহাটার পুষ্পকাটি গ্রামের মৃত কিয়ামদ্দিন গাজীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ অর্ধ ডজন মামলা রয়েছে।

সাতক্ষীরার দেবহাটা থানার এসআই ইয়ামিন হোসেন জানান, গ্রেফতার মোকছেদ আলীর বিরুদ্ধে ২০১৩ সালে বিএনপি-জামায়াতের নৈরাজ্য নাশকতা ও আগুন সন্ত্রাসে সক্রিয় অংশগ্রহণ, রাস্তা কাটা, গাছ কাটা, মানুষ হত্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী কবর খুড়ে সেখানে উল্লাস করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ