সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মাকতাবাতুল ইসলামের আলোচিত ১০ বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তাজুল ইসলাম জালালী
আওয়ার ইসলাম

হাতের নড়া চড়ায় কলম বেয়ে সাদা কাগজে প্রকাশ পায় লেখকের চিন্তা চেতনা। সেসব আলোড়িত করে পাঠকের শান্ত হৃদয়। কোনো কোনো লেখায় বৈশাখী ঝড়ের মতো লণ্ডভণ্ড করে দেয় পাঠকের হৃদয়।

বয়ানে সত্যিই জাদু আছে। লেখকের মোহনীয় আলোচনায় শাসিত হয় পাঠকের ব্যকুল হৃদয়। আমূল পরিবর্তন ঘটায় পাঠক জীবনকে। কত বিপথগামী পেয়ে যায় জান্নাতে সরল পথ আর হয়ে যায় পূন্যময় মাহা মানব।

বই মানব জীবনের পরম বন্ধু। শরতের কাশফুলের আলতো ছোয়ার মতো কোমল ও অকৃত্রিম ভালোবাসা অনুভূত হয় বইয়ের পরতে পরতে। লেখকের হৃদয় নিঙড়ানো আবেগ মাখা দরদি ভাবকে বন্ধু বানিয়ে পাঠকের হাতে তুলে দিতে কাজ করে আমাদের দেশের অগনিত প্রকাশনা।

যেসব প্রকাশনার নিরলস প্রচেষ্টা আর শৈল্পিক কর্মকাণ্ডের কাছে হার মানে কুটির শিল্পি বাবুই পাখিও।

প্রকাশনা কাজে দীর্ঘ দিনের বিদগ্ধ অভিজ্ঞতায় শানিত এক প্রকাশনার নাম মাকতাবাতুল ইসলাম। সুনামের সাথে প্রকাশনা কাজে যাদের নিরলস প্রচেষ্টা দূরন্ত গতিতে এগিয়ে চলছে সারা দেশে।

বাংলা বাজারের ইসলামী টাওয়ার ও মধ্য বাড্ডা আদর্শনগর থেকে এক যুগে চলছে তাদের প্রকাশনা ও বিক্রয় কার্য্যক্রম।

মাকতাবাতুল ইসলাম নামের প্রকাশনাটিও যেন বই এর মতই জাতির জন্য হিতৈষী বন্ধু। জাতির কল্যাণে অসংখ্য বই প্রকাশ করেছেন মাকতাবাতুল ইসলাম। তাদের প্রকাশনার সুনাম আজ ছড়িয়ে পরেছে সারা দেশে।

মাকতাবাতুল ইসলাম কর্তৃক প্রকাশিত উল্লেখযোগ্য ১০টি বই নিয়ে লিখছি, যা ব্যক্তি জীবনকে দারুনভাবে প্রভাবিত করতে পারে। রাখতে পারে জাতির বৃহত্তর স্বার্থে অগ্রনী ভূমিকা।

গল্প সিরিজ-১ ‘রাসূল প্রেমের একগুচ্ছ গল্প’-কেউ যদি আল্লহকে ভালোবাসতে চায় সে যেন নবীজী সা.কে ভালোবাসে, তার অনুসরণ করে, এটা কুরআনুল কারীমের ভাষ্য।

হাদীসে পাকের ইরশাদ হলো, আমি নবী যার কাছে জগতের সবকিছুর চেয়ে মুহাব্বতের না হবো সে প্রকৃত মুমিন হতে পারে না। কুরআন ও হাদীসের এমন ভাষ্যের প্রতিফলনে কেমন ছিল সাহাবি, তাবেয়ি, বুজুর্গানেদ্বীনের নবী প্রেম।

তাদের একগুচ্ছ গল্প মালার জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে এই বইটিতে। আল্লাহর বান্দাদের ও নবীর উম্মতদেরকে নবী প্রেমে উদ্বুদ্ধ করতে গল্পগুলো রাখতে পারে কার্যকরী ভূমিকা।

নবিজির মা বাবা- নবিজির মা বাবা বিষয়ে জানার কৌতূহলের শেষ নেই আমাদের । নবিজির মা বাবা বংশ-জন্ম এসব ইà