শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

রূপগঞ্জে তিন যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় তিন যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতদের লাশে আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টায় প্রত্যক্ষদর্শীদের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন যুবকের লাশ উদ্ধার করে।

নিহতদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। একজনের গায়ে সাদা-লাল টিশার্ট, আরেকজন ধূসর শার্ট এবং অপরজনের গায়ে নীল রংয়ের শার্ট ছিল। লাশে আঘাতের চিহ্ন ও মাথায় জখম রয়েছে।

ধারণা করা হচ্ছে রাতে হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ