সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


লন্ডনে প্রথমবারের মতো শায়খুল ইসলাম কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনে প্রথমবার স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনা, জমিয়তে উলামার সাবেক সভাপতি, শায়খুল আরবে ওয়াল আজম, শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. এর স্বরণে ‘শায়খুল ইসলাম কনফারেন্স’ গত ১৬ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার মসজিদের বিশাল মিলনায়তনে অনুষ্ঠিত এ জনকীর্ণ স্বরণ সভায় লন্ডনসহ ইউকের বিভিন্ন শহর থেকে প্রচুর সংখ্যক উলামায়ে কেরাম ও সুধীজন স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।

শায়খুল ইসলাম কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাদানী পরিবারের গৌরবোজ্জ্বল ব্যক্তিত্ব, ভারতের স্বনামধন্য নেতৃপুরুষ, জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী।

শায়খুল ইসলাম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রহ. (থিসিস)

ইউকে জমিয়তের সভাপতি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে এ সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা শামছুল আলম কিয়ামপুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, উপদেষ্টা মাওলানা শায়খ তহুর উদ্দীন, ব্রাডফোর্ড থেকে আগত স্বনামধন্য আলেম মুফতি শায়খ সাইফুল ইসলাম, মুফতি আব্দুর রহমান মানগেরা, লুটন থেকে আগত জমিয়তে উলামায়ে ইসলাম আজকের সহ সভাপতি মুফতি মুহাম্মদ সাদিক।

কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ সভাপতি মুফতি আব্দুল মুনতাকিম।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন কাউনসিল অফ মস্ক এর চেয়ারম্যান হাফিজ মাওলানা সামছুল হক, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধরী, বিশিষ্ট আলেম মাওলানা শায়খ তরিক উল্লাহ, মাওলানা আব্দুর রহিম, মাওলানা জমসেদ আলী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ইমদাদুর রহমান মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা ফখরুদ্দীন সাদিক, মাওলানা নাজির উদ্দিন, মাওলানা সৈয়দ হাসনুল ইসলাম, ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরী, মাওলানা আব্দাল হোসেন চৌধুরী, আলহাজ্ব খালিছ মিয়া, আল্লাহাজ্ব