শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে পুলিশের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলামঃ  নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় আছমা বেগম (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আছমা বেগম বন্দরের কামতাল মালিভিটা গ্রামের দোলোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলামের স্ত্রী।

সুপ্রভাত মাদরাসা

বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার এসআই মন্তোষ জানান, ঢাকা পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনষ্টেবল মোটরসাইকেলযোগে বুধবার দুপুরে ঢাকা ফিরছিলেন। আছমা বেগম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের সামনে রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় হঠাৎ মোটরসাইকেলটি তার ওপরে উঠে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ‍তিনি মারা যান। পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে বলে জানায়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ