শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ফতুল্লায় দুই মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাসমান অবস্থায় একটি পুকুর থেকে দুই মাদরাসা  শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় ফতুল্লার ভুইয়ারবাগ এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুপ্রভাত মাদরাসা

নিহতরা হলো, দেওভোগ ভূইয়ারবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান (৯) ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন গাজী (৯)। তারা দুজনই দেওভোগ পানির ট্যাংকী মাদরাসার শিশু শ্রেণীর ছাত্র।

পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শাওন ও নয়ন একই বাসার ভাড়াটিয়া। দুইজনই বৃহস্পতিবার দুপুরে বাইরে থেকে ঘুরে আসি বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল। পরে শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তারা মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ