বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া

বরিশালে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্যে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তাকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত বিশ্বজিৎ হালদার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে বরিশাল

পুলিশ ও স্থানীয়রা জানায়, চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার কারফা বাজারে নিজের গার্মেন্টসের দোকানে বসেছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মুখোশপরা দুর্বৃত্তরা হঠাৎ করে দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি করে।

এ সময় বিশ্বজিৎ হালদার ও তার সহযোগী কারফা গ্রামের নিহার হালদার গুলিবদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে চেয়ারম্যানকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।

উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, কে বা কারা তাকে হত্যা করে ফেলে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ