শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

রামগড়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রামগড় থানার তালিকাভুক্ত শীর্ষ চোর, হত্যা, মাদক ব্যবসায়ী মাইন উদ্দিন (২৩) কে ইয়াবা ট্যাবলেটসহ এলাকাবাসীর সহযোগিতায় আটক করেছে পুলিশ।

রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় নিজ এলাকায় ইয়াবা বেঁচাকেনার সময় সচেতন এলাকারবাসী গনধুলায় দিয়ে মাদক ব্যবসায়ী মাইন উদ্দিন (২৩) কে ধরে পুলিশকে খবর দেয়।

এসময় খবর পেয়ে রামগড় থানার এসআই আশরাফ ও এসআই জাহাঙ্গীর এর নেতৃত্বে শশ্মানটিলা এলাকার সফিকের ছেলে মাইন উদ্দিন (২৩) কে দেহ তল্লাসী করে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

সরেজমিনে খবর নিয়ে শুনা যায়- মাদক বেচা-কেনার বিরুদ্ধে ঐ এলাকার সামছুর ছেলে আলমগীর(৪০) প্রায় সময় সঠিক পথে আসার পরার্মশ দিয়ে আসছিল।

তাতে মাইন উদ্দিন (মাদক ব্যবসায়ী) ক্ষিপ্ত হয়ে আলমগীরকে মারধরসহ মাথা ফাটিয়েদিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় আলমগীর রামগড় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর অবস্থা আশংখা জনক দেখে ডাক্তার রোগীকে চট্রগ্রাম মেডিক্যাল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এ প্রতিনিধিকে জানান, আটককৃত যুবক রামগড় থানার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

তার বিরুদ্ধে বিভিন্ন সময়ের চোরি, মাদক, হত্যার ৭টি মামলা রয়েছে। উক্ত ঘটনায় রামগড় থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ