শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

রাজশাহীর পদ্মা থেকে কিশোরীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজশাহীর পদ্মা থেকে অজ্ঞাত (১৩) কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরের শ্রীরামপুর পুলিশ লাইন এলাকার পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ জানান, টি-বাঁধের উজানে পদ্মা নদীতে কিশোরীর অর্ধ-গলিত লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে এই কিশোরীর পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। উজান থেকে লাশটি ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ