শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

কুমিল্লায় ১২ জামায়াত শিবির নেতাকর্মী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার দেবিদ্বার থেকে ১২ ছাত্র শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

এদের মধ্যে দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদও রয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে দেবিদ্বার সদরের একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করে পুলিশ।

জানা যায়, পুলিশ গোপন বৈঠকের সংবাদ পেয়ে দেবিদ্বারের ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদসহ ১২ জামায়াত শিবির কর্মীকে আটক করে।

আটককৃত অন্যরা হলেন, শিবির কর্মী আবু হানিফ সরকার (২৮), নাছির সরকার (১৯), জিয়াদ বিন আহাদ (২১), জাহিদ হাসান (১৯) আরিফুল ইসলাম (১৯) শরিফুল ইসলাম (১৮) আলাউদ্দিন সরকার (২১) আবদুল করিম (১৮) সৌরভ আহাম্মেদ (১৮), সনাঈম সরকার (২৩) ও রাকিবুল ইসলাম (১৮।)

আটককৃতরা সবাই একই উপজেলার হামলাবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

দেবিদ্বার-বিপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ সেলিম জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ