শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

নড়িয়ায় পদ্মার ভাঙ্গন; ৩ দাবিতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আশরাফ, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীর ভাঙ্গনে প্রতি বছর হারাচ্ছে হাজার হাজার বাড়িঘর। চলতি বছর গত চার মাসে নিস্ব হয়েছে প্রায় আট হাজার পরিবার। কিন্তু সরকারি তেমন কোনো পদক্ষেপ নেই।

এমন পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আছর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে শহরের চৌরঙ্গী মোড়ে তিনটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো, নড়িয়ায় নদী ভাঙ্গন কবলিত এলাকায় দ্রুত বেড়িবাঁদ নির্মাণ কাজ বাস্তবায়ন, নড়িয়াকে দূর্গত এলাকা ঘোষণা করে ত্রাণ প্রেরণ এবং ক্ষতিগ্রস্থদের পুর্নবাসন করা।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।

এতে উপস্থিত ছিলেন জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা হযরত আলী, জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি এইচ এম ইলিয়াস হাসান, সাধারণ সম্পাদক মুহা. ইমরান হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশিক মাদবর, শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি মুহাঃ মফিজুল ইসলাম প্রমুখ।

আপনার মাদরাসার জন্য নিন কওমি ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ