শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে বাস, নিহত ১ আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরের আলফাডাঙ্গা সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চন্দনা নদীতে পড়ে। এতে নিহত হয়েছে একজন, আহত হয়েছে ১৫ জন।

আজ দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের বোয়ালমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন জানান, আলফাডাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস বোয়ালমারীর চতুল ইউনিয়নের চিতাঘাটা নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী চন্দনা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়।

এছাড়াও বাসটির ১৫ জন যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে নামেন। বোয়ালমারী থানা-পুলিশসহ প্রশাসনের লোকজনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিমের নম্বর ঠিক রেখে কম্পানি পরিবর্তন করবেন যেভাবে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ