শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

উন্নয়ন মেলায় বিস্ফোরণ, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ঈশ্বরদী উপজেলায় উন্নয়ন মেলা উদ্বোধনের সময় বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে শিশু, ছাত্রীসহ ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহতরা হলো-বেলুন বিক্রেতা বাপ্পী হোসেন (৩২), ফরহাদ (১০), রাব্বী (১০), মেহেদী (১২), আলিম (১২) ও তুষার (১৩)।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, দেশব্যাপী জাতীয় উন্নয়নমেলার অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা চলছিল। মেলায় একটি দোকানে গ্যাস দিয়ে বেলুন ফোলাচ্ছিলেন এক বিক্রেতা। বেলুন ফোলানোর সময় হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ওই বিক্রেতাসহ মেলায় আগত অন্তত ৬ জন আহত হয়। এ সময় চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এ আসমা খান জানান, আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় ৫ জনকে রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরও পড়ুন: হেফাজত, কওমি স্বীকৃতি ও সংবর্ধনা বিষয়ে দীর্ঘ কথা বললেন প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ