শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মুসলিম দেশগুলোর বিরোধ নিরসনে সংলাপের গুরুত্বারোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাতৃপ্রতীম মুসলিম দেশগুলোর পরস্পরের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব-সংঘাত ও বিরোধ নিরসনে সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ইরানের বিদায়ী রাষ্ট্রদূত ড. আব্বাস ভাইজি দেহনভীর সঙ্গে সাক্ষাতের সময় এ বিষয়ে কথা বলেন তিনি।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রেস ব্রিফিংয়ে জানান, মুসলিম দেশগুলোর মধ্যে বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর বিবদমান সমস্যাগুলোকে আলাপ- আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা, কক্সবাজারে তাদের পুনর্বাসন প্রসঙ্গ এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে সফল প্রত্যাবাসন বিষয়ে দীর্ঘ আলোচনা হয় ড. আব্বাস ভাইজির সঙ্গে।

এ প্রসঙ্গে ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরানও চায় মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি করতে, যাতে করে তাদের নাগরিকদের বাংলাদেশ থেকে ফেরত নিয়ে যায়।

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যার্থে ইরান তহবিল সংগ্রহ করছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে মানববন্ধন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ